Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2024:পুজোয় স্বপ্নের সন্ধানে বাঙালি, ফুটে উঠবে মণ্ডপে! কোথায় জানেনে?

Durga Puja
Durga Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাগুইআটি নির্ভিক সংঘের পুজো এ বছর ৫৪ তম বর্ষে পা দিয়েছে। গত ৪- ৫ বছর ধরে তারা থিম পুজোর দিকে ঝুঁকেছেন। পুজো কমিটির পক্ষ থেকে কৌশিক ব্যানার্জী ও তন্ময় রায় বলেন, তাদের পুজোতে প্রতি বছর কিছু না কিছু অভিনব ব্যবস্থা থাকে। তাই মানুষ তাদের পুজো মন্ডপে আসেন। এ বছরও তারা আশা করেন অনেক মানুষের ভিড় হবে। তাঁরা বলেন, সাবেকিয়ানার পুজোই হোক আর থিম পুজোই হোক, আসল কথা 'মা দুর্গা'! মায়ের আবেগই শেষ কথা। তারা জানান, এবছর রাজ্যের পরিস্থিতি একটু অন্যরকম। তাই তারা সকলের কাছে শান্তির বার্তা দিতে চান।

থিম শিল্পী বলেন, স্বপ্নিল চক্রবর্তীর একটা কবিতা থেকেই তারা নিয়েছেন তাদের এ বছরের থিম - 'স্বপ্নকৃতি'। তিনি ব্যাখ্যা করো বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই থাকে প্রেম, ভালোবাসা। কোনো প্রেম টিকে যায় আবার কোনো প্রেম ভেঙে যায়। কিন্তু প্রেমটা চিরন্তন। সেই প্রেমের বার্তায় তারা এখানে দিতে চেয়েছি। তিনি বলেন, প্রেমের তিনটি ধাপ - প্রেম শুরু, প্রেম চলা ও শেষে হয় প্রেম স্থায়ী হওয়া বা ভাঙে যাওয়া। থিম শিল্পী বলেন, এই তিনটে ধাপকেই তারা প্রতিমা ও মন্ডপ সজ্জার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন। প্রতিমার মধ্যেই সেই আভাস তারা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি আশাবাদী যে তাদের পুজো মানুষের মন জয় করবে।

You might also like!