Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Entertainment

1 year ago

Rajkumar Hirani: জাতীয় কিশোর কুমার সম্মানে ভূষিত হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি

Rajkumar Hirani
Rajkumar Hirani

 

খান্ডওয়া, ১৩ অক্টোবর: রবিবার কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৩৭তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষ্যে মধ্যপ্রদেশ সরকারের সংস্কৃতি বিভাগ দ্বারা জাতীয় কিশোর কুমার সম্মান অনুষ্ঠান এবং সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এদিন সন্ধ্যা ৭টা থেকে খান্ডওয়ার পুলিশ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এখানেই বিখ্যাত চিত্রনাট্যকার এবং পরিচালক রাজকুমার হিরানিকে জাতীয় কিশোর কুমার সম্মান প্রদান করা হবে।

উল্লেখ্য, মুন্না ভাই এমবিবিএস, লাগে রাহো মুন্না ভাই, থ্রি ইডিয়টস এর মতো একাধিক জনপ্রিয় চলচ্চিত্রের জন্য সুপরিচিত চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি। মধ্যপ্রদেশ সরকারের সংস্কৃতি বিভাগ দ্বারা রাজকুমার হিরানিকে চিত্রনাট্যকার হিসেবে রাষ্ট্রীয় কিশোর কুমার সম্মান প্রদান করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে অমিতাভ বচ্চন, মনোজ কুমার, দিলীপ কুমার, ধর্মেন্দ্র, শত্রুঘ্ন সিনহা, ওয়াহিদা রহমানের মতো বিখ্যাত ব্যক্তিত্বরা জাতীয় কিশোর কুমার সম্মানে ভূষিত হয়েছেন।

You might also like!