Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

4 years ago

Health of Raju Srivastava improve : রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার উন্নতি, চিকিৎসায় সাড়া দিচ্ছেন কৌতুকশিল্পী

Health of Raju srivastava improve
Health of Raju srivastava improve

 

নয়াদিল্লি, ১৬ আগস্ট : চিকিৎসায় সাড়া দিচ্ছেন কৌতুকশিল্পী ও অভিনেতা রাজু শ্রীবাস্তব। ধীরে ধীরে রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। মঙ্গলবার সকালে এমনটাই জানিয়েছেন রাজুর ব্যক্তিগত সচিব গর্ভিত নারাং। তিনি জানিয়েছেন, রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি আমরা। দিন তিনেক আগেও দিল্লির এইমস-এ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন কৌতুকশিল্পী ও অভিনেতা রাজু শ্রীবাস্তব। অবশেষে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, সাড়া দিচ্ছেন চিকিৎসায়।

গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। জিমে শরীরচর্চা করার সময় হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। ট্রেডমিলে হাঁটার সময় আচমকাই বুকে ব্যথা অনুভব করেন, জ্ঞানও হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির এইমস। আপাতত সেখানেই চিকিৎসা চলছে রাজু শ্রীবাস্তবের। শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।

You might also like!