Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Entertainment

1 month ago

Star Couple News: দুই থেকে তিন! সুখবর কি লুকিয়ে রাখছেন সোহিনী-শোভন? জোর জল্পনা টলিপাড়ায়

Sohini Sarkar Shovan Ganguly
Sohini Sarkar Shovan Ganguly

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  টলিউডে ফের খুশির খবরের জল্পনা। অভিনেত্রী সোহিনী সরকারের সংসারে নাকি আসতে চলেছে নতুন অতিথি। ইন্ডাস্ট্রির অন্দরে এখন জোর আলোচনা, মা হতে চলেছেন অভিনেত্রী। যদিও এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি সোহিনী সরকার বা তাঁর স্বামী গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। ২০২৪ সালের জুলাই মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শোভন ও সোহিনী। দেখতে দেখতে সেই দাম্পত্য জীবনের দু’বছর পূর্ণ হতে চলেছে। আর তার আগেই নাকি জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন এই তারকা দম্পতি। 

টলিপাড়ার একাধিক সূত্রের দাবি, সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলের অনেকেরই জানা। তবে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাইছেন না কেউই। জানা যাচ্ছে, খুব বেশি দেরি নয়, চলতি বছরেই নতুন সদস্যকে স্বাগত জানাতে পারেন শোভন-সোহিনী। গুঞ্জন আরও বলছে, বছরের শুরু থেকেই নাকি মাতৃত্বের পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী। বর্তমানে সেই যাত্রাপথে অনেকটাই এগিয়ে গিয়েছেন তিনি। সম্প্রতি টলিউডের বিভিন্ন অনুষ্ঠান, প্রিমিয়ার কিংবা সামাজিক জমায়েতে সোহিনীর অনুপস্থিতি নিয়েও আলোচনা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে।


বিশেষ করে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ফেরা’ ছবির প্রিমিয়ারে তাঁর অনুপস্থিতি অনেকের নজর কেড়েছে। ঋত্বিক চক্রবর্তী ও সঞ্জয় মিশ্র অভিনীত সেই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকলেও প্রিমিয়ারে দেখা যায়নি সোহিনীকে। এরপর থেকেই জল্পনার পারদ আরও চড়তে শুরু করেছে। তবে আপাতত সবটাই গুঞ্জনের পর্যায়ে। সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের তরফে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষাতেই রয়েছে তাঁদের অনুরাগী এবং ইন্ডাস্ট্রির বন্ধুমহল। 

You might also like!