Entertainment

1 hour ago

Diljit Citizenship Row: মার্কিন নাগরিকত্বের জল্পনায় মুখ খুললেন দিলজিৎ, রসিক জবাবে বাড়ল নতুন বিতর্ক

Diljit Dosanjh
Diljit Dosanjh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দিলজিৎ দোসাঞ্ঝ অভিনীত বিতর্কিত ছবি ‘সতলুজ’ ঘিরে যখন রাজনৈতিক ও বিনোদন মহলে তুমুল আলোচনা চলছে, ঠিক সেই সময়ই ফের চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এল গায়ক-অভিনেতার মার্কিন নাগরিকত্বের জল্পনা। কয়েক বছর ধরেই সমাজমাধ্যমে দাবি করা হচ্ছে, ২০২২ সালে নাকি মার্কিন নাগরিকত্ব পেয়েছেন দিলজিৎ। যদিও এই বিষয়ে এতদিন প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে অনুরাগীদের সঙ্গে আড্ডার সময় এক ভক্ত সরাসরি তাঁর কাছে মার্কিন নাগরিকত্বের বিষয়ে জানতে চান। তবে গুরুতর প্রশ্নের জবাবেও নিজের স্বভাবসিদ্ধ রসবোধ বজায় রাখেন দিলজিৎ। তিনি হেসে বলেন, “আমি একটা কার্ড নিয়ে সেটাকে সবুজ রঙ করে দেব। এবিষয়ে আর বেশি কিছু বলব না। অন্য সবকিছু ছেড়ে এবার এটাকেই সবাই খবর বানিয়ে ফেলবে। আসলে বিষয়টা এত সহজ নয়।” এরপরই তিনি জানান, বিষয়টি যতটা সহজ বলে মনে করা হচ্ছে, বাস্তবে ততটা নয়। পাশাপাশি সীমান্ত ও ভিসা ব্যবস্থার প্রসঙ্গ টেনে দিলজিৎ বলেন, তাঁর ইচ্ছা পৃথিবীর যে কোনও মানুষ যেন ভিসার ঝামেলা ছাড়াই যে কোনও দেশে যেতে পারেন। যদিও তিনি স্বীকার করেন, বর্তমান বাস্তবতায় সেই স্বপ্ন পূরণ হওয়া সহজ নয়। 


এদিকে ‘সতলুজ’ ছবিকে ঘিরে বিতর্ক এখনও থামেনি। দীর্ঘদিন সেন্সর জট কাটিয়ে ওটিটিতে মুক্তি পেলেও অল্প সময়ের মধ্যেই ছবিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই ফের আলোচনায় উঠে আসে দিলজিতের বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত পুরনো গুঞ্জন। যদিও অভিনেতা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানাননি, তিনি মার্কিন নাগরিক কিনা। তাঁর সাম্প্রতিক মন্তব্যের পর জল্পনা কমার বদলে আরও বেড়েছে বলেই মনে করছে বিনোদন মহলের একাংশ। 

You might also like!