
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:সোশাল মিডিয়ায় নতুন ছবি ‘অনেকদিন পর’ পোস্টার প্রকাশ করে অনুরাগীদের চমকে দিলেন Prosenjit Chatterjee। জলরঙে আঁকা নস্ট্যালজিক পোস্টারে একটি খোলা দরজা, কাশফুলে ভরা মাঠ, সাইকেল আর এসটিডি বুথের আবহ ধরা পড়েছে। পোস্টার প্রকাশের পর থেকেই ছবিটি ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে দর্শকমহলে।সোশাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে প্রসেনজিৎ লেখেন, “আপনাদের জন্য রইল ‘অনেকদিন পর’-এর অফিসিয়াল পোস্টার। এই ছবি সব বাবা-মায়েদের জন্য। ভালোবাসা, অনুভূতি, জীবনের কিছু না বলা মুহূর্ত নিয়ে তৈরি এই ছবি।”
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিবেদিত এবং এনআইডিয়াস প্রোডাকশন প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে ২৬ জুন। ছবির পরিচালক সৌরভ পালোধী। তাই স্বাভাবিকভাবেই ছবিতে কিছু চমক থাকবেই। সৌমিত দেবের সঙ্গে যৌথভাবে ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি। এছাড়া আগামী ১৯ জুন মুক্তি পেতে চলেছে প্রসেনজিতের ছবি ‘অভিমান’। এই ছবিতে একজন রকস্টারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবির যৌথ প্রযোজনার দায়িত্ব যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস। তাঁদের প্রোডাকশন হাউস ‘হোয়াই সো সিরিয়াসে’র প্রথম ছবি এটি। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রেও দেখা যাবে যিশুকে। ছবি দু’টি দর্শকমনে ঠিক কতটা সাড়া ফেলতে পারে, সেটাই এখন দেখার।
