Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Entertainment

1 month ago

Parambrata FIR Controversy: ভোট-পরবর্তী হিংসায় উসকানির অভিযোগ, হাইকোর্টের শর্তসাপেক্ষ স্বস্তি পরমব্রতর

Parambrata Chatterjee
Parambrata Chatterjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ২০২১ সালের বিধানসভা ভোট-পরবর্তী হিংসার আবহে সমাজমাধ্যমে করা একটি পোস্ট ঘিরে ফের আইনি জটিলতায় অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। গড়িয়াহাট থানায় দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেও আপাতত তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। তবে আগামী চার সপ্তাহ অভিনেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার সূত্রপাত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন। সেই সময় বিজেপি নেতা দিলীপ ঘোষের এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার পর সমাজমাধ্যমে পরমব্রত লেখেন, “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।” অভিযোগ, এই মন্তব্য ভোট-পরবর্তী উত্তপ্ত পরিস্থিতিতে হিংসাকে আরও উসকে দিয়েছিল।

এই পোস্টকে সমর্থন জানিয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও মন্তব্য করেছিলেন, “হাহাহা হোক হোক!” এরপরই আইনজীবী জয়দীপ সেন গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, পরমব্রত ও স্বস্তিকার মন্তব্য রাজনৈতিক হিংসায় উসকানি দেওয়ার সামিল এবং ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় তা অপরাধ হিসেবে গণ্য হতে পারে। 


মামলার প্রেক্ষিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে সম্প্রতি তলব করে পুলিশ। নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হলে গত ২৩ মে গড়িয়াহাট থানায় যান অভিনেত্রী। প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তিনি থানার বাইরে বেরিয়ে আসেন। সূত্রের খবর, পরমব্রতর পোস্টকে সমর্থনের কারণ নিয়েই তাঁকে প্রশ্ন করা হয়। এদিকে পরমব্রতর তরফে হাইকোর্টে জানানো হয়, সংশ্লিষ্ট পোস্টটি কোনওভাবেই হিংসা ছড়ানোর উদ্দেশ্যে করা হয়নি। যদিও বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, মামলার তদন্ত আপাতত চলবে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে অভিনেতাকে। রাজ্যের বর্তমান রাজনৈতিক পালাবদলের আবহে বহু পুরনো এই পোস্ট ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধায় রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

You might also like!