Country

2 years ago

Dead in delhi: উত্তর-পূর্ব দিল্লিতে দুষ্কৃতীদের গুলিতে খুন যুবক, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

Youth shot dead by miscreants in Northeast Delhi
Youth shot dead by miscreants in Northeast Delhi

 

নয়াদিল্লি, ৩০ আগস্ট : উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা এলাকায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন বছর ৩৬-এর এক যুবক। দুষ্কৃতী হামলায় আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতের ঘটনা। পুলিশ মামলা রুজু করে এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। মৃত যুবকের নাম-হরপ্রীত গিল (৩৬)। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা এলাকার সুভাষ বিহারে হরপ্রীত গিল নামে এক যুবককে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। হামলায় আরও এক যুবক আহত হয়েছে, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, মোটরবাইকে এসে ৫ দুষ্কৃতী এই হামলা চালায়। মৃতের কাকা অক্ষয় বলেছেন, "মাথায় গুলি করে খুন করা হয়েছে। কেন এমনটা হয়েছে, আমি জানি না। কারও সঙ্গে হরপ্রীতের শত্রুতা ছিল না। সিসিটিভি ফুটেজ দেখার জন্য আমি পুলিশের কাছে অনুরোধ করেছি।" নিহতের মামা জানিয়েছেন, "আরও একজনের মাথায় গুলি লেগেছে, তবে সে ভালো আছে। আমরা জানি না দুষ্কৃতীরা কারা ছিল!"


You might also like!