Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Yogi Aditya Nath : চৌধুরী চরণ সিংকে শ্রদ্ধাঞ্জলি যোগীর, ৫১ জন কৃষককে উপহার দিলেন ট্র্যাক্টর

Yogi Adityanath (File picture)
Yogi Adityanath (File picture)

 

লখনউ, ২৩ ডিসেম্বর : জন্মজয়ন্তীতে প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার সকালে লখনউতে প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বিশিষ্টজনেরা। পরে চৌধুরী চরণ সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে 'কৃষক উপহার যোজনা'-র অধীনে ৫১ জন কৃষকের হাতে তুলে দেন ট্র্যাক্টরের চাবি।

এদিনই লখনউতে আয়োজিত কিষাণ সম্মান দিওয়ান - ২০২৩ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী যদি আদিত্যনাথ বলেছেন, "আমরা গত ৯ বছরে একটি পরিবর্তনশীল ভারত প্রত্যক্ষ করেছি। এই প্রথমবার দেশের কৃষকরা অনুভব করেছেন, তাঁরা সরকারের এজেন্ডায় অগ্রাধিকার পেয়েছে। গত ৯ বছরে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে চালু করা প্রকল্পগুলি আমরা দেখেছি।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…