Country

3 years ago

Yedurappa says bjp will win:কর্ণাটকে ১৩০-১৩৫টি আসনে জয়লাভ করবে বিজেপি : ইয়েদুরাপ্পা

Yedurappa says bjp will win
Yedurappa says bjp will win

 

বেঙ্গালুরু, ১০ মে : কর্ণাটকে ১৩০-১৩৫টি আসনে জয়লাভ করবে বিজেপি। দাবি করলেন প্রবীণ বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। একইসঙ্গে নিজের ছেলের জয়ের বিষয়েও তিনি আত্মবিশ্বাসী। ইয়েদুরাপ্পা বলেছেন, "আমি সকলকে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি ১০০ শতাংশ নিশ্চিত জনগণ বিজেপির পক্ষেই ভোট দেবে। ৭৫-৮০ শতাংশের বেশি মানুষ বিজেপিকেই সমর্থন করবেন। আমরা ১৩০-১৩৫টি আসনে জিতব।"

ইয়েদুরাপ্পা আরও বলেছেন, "বি ওয়াই বিজয়েন্দ্র এখানে ৪০ হাজারের বেশি ভোট পেতে চলেছেন। আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাব এবং সরকার গঠন করব, এতে কোনও সন্দেহ নেই। জনগণের সাড়া খুবই ভালো।"

ইয়েদুরাপ্পার ছেলে ও বি ওয়াই বিজয়েন্দ্র বলেছেন, মোদী ম্যাজিক আমাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেবে। এই নির্বাচনে আমরা অন্তত ১৩০টি আসনে জিতব। শুধু লিঙ্গায়ত সম্প্রদায় নয়, অন্য সব জাতিও বিজেপির সঙ্গে রয়েছে। কংগ্রেস খুব খারাপভাবে নির্বাচনে হারবে।


You might also like!