Country

2 years ago

Delhi: দিল্লিতে মহিলার দেহাংশ উদ্ধার, পুলিশ জানাল তদন্ত শুরু হয়েছে

Woman's body found in Delhi (File Picture)
Woman's body found in Delhi (File Picture)

 

নয়াদিল্লি, ১২ জুলাই : ফের ভয়াবহ ঘটনা রাজধানী দিল্লিতে। এবার দিল্লির গীতা কলোনি ফ্লাইওভার এলাকা থেকে এক মহিলার টুকরো করা দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ওই এলাকা থেকে পুলিশ মৃত মহিলার দেহাংশ উদ্ধার করেছে বলে খবর। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা শুরু করেছে।

সেন্ট্রাল রেঞ্জ, জয়েন্ট সিপি পরমাদিত্য বলেছেন, "দু'টি কালো পলিথিন ব্যাগ পাওয়া গিয়েছে। একটি পলিথিনে শরীরের মাথা ছিল এবং অন্য পলিথিনে শরীরের অন্যান্য অংশ ছিল। লম্বা চুলের উপর ভিত্তি করে আমরা ধরে নিচ্ছি এটা মহিলার শরীর। দেহটি এখনও শনাক্ত করা যায়নি, তদন্ত চলছে।

You might also like!