Country

2 years ago

Srinagar:কুয়াশায় দৃশ্যমানতা তলানিতে, শীতে কাঁপছে শ্রীনগর-সহ গোটা কাশ্মীর উপত্যকা

Winter has started in Kashmir Valley
Winter has started in Kashmir Valley

 

শ্রীনগর, ২২ নভেম্বর : শীতের দাপট শুরু হয়ে গিয়েছে কাশ্মীর উপত্যকায়, কনকনে ঠান্ডায় কাঁপছে লাদাখও। শীতের দাপটের মধ্যেই কুয়াশায় বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জনজীবন। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ নভেম্বর পর্যন্ত এমনই কুয়াশার দাপট থাকবে কাশ্মীর উপত্যকায়। বুধবারও কাশ্মীরের নানা প্রান্ত ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল, দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় সকালের সময় অসুবিধার সম্মুখীন হয়েছেন বহু মানুষ।

ধীরে দিরে ঠান্ডার দাপট বাড়ছে ভূস্বর্গে, শ্রীনগরে ইতিমধ্যেই হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে পারদ। পহেলগাম, গুলমার্গ, কাজিগুন্দ সর্বত্রই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। জম্মুতে অবশ্য এখনও সেভাবে ঠান্ডা পড়েনি। সেখানে ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রা। আবহবিদরা জানিয়েছেন, ২৬ নভেম্বর পর্যন্ত আবহাওয়ায় তেমন কোনও পরিবর্তন হবে না কাশ্মীরে, সকালে ও সন্ধ্যার দিকে থাকবে কুয়াশার দাপট।


You might also like!