Country

2 years ago

Rain and snow forecast in Kashmir: আবহাওয়া বদলের পূর্বাভাস উপত্যকায়, ২৪ ঘন্টার মধ্যেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা

Weather Forecast In the valley
Weather Forecast In the valley

 

শ্রীনগর, ২৫ জানুয়ারি: কাশ্মীরে এবার অবসান হতে চলেছে শুষ্ক আবহাওয়ার, ভূস্বর্গে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। শুষ্ক আবহাওয়া সত্ত্বেও প্রবল ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীর, কাশ্মীরের প্রায় সর্বত্রই বৃহস্পতিবারও হিমাঙ্কের নীচে রয়েছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তেই শুষ্ক আবহাওয়ার সমাপ্তি ঘটবে।

আবহবিদরা স্পষ্টভাবেই জানিয়েছে, ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে সমতল ভূমিতে তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, "২৮ থেকে ২৯ জানুয়ারির মধ্যে কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ৩০ থেকে ৩১ জানুয়ারির মধ্যে বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি তুষারপাত হতে পারে।" এ বছর এখনও পর্যন্ত শীতের মরশুমে তুষারপাতের সাক্ষী হয়নি ভূস্বর্গ, তাই আবহাওয়া বদলের পূর্বাভাসে তুষারপাতের প্রতীক্ষায় কাশ্মীরে বাসিন্দারা। অপেক্ষায় পর্যটকরাও।


You might also like!