Country

2 years ago

Fog disrupts: ঘন কুয়াশায় দিল্লিতে দৃশ্যমানতা কমই, কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র উত্তর ভারত

Visibility in Delhi is poor due to thick fog, entire North India is shivering in Konkan
Visibility in Delhi is poor due to thick fog, entire North India is shivering in Konkan

 

নয়াদিল্লি, ৪ জানুয়ারি: কনকনে ঠান্ডা তো রয়েছেই, সঙ্গে দোসর ঘন কুয়াশা। এই দুইয়ের দাপটে জনজীবন বিপর্যস্ত হচ্ছে রাজধানী দিল্লিতে, একই পরিস্থিতি বজায় থাকল বৃহস্পতিবারও। খারাপ আবহাওয়া কারণে রাজধানী দিল্লিতে এদিনও সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষজন। দিল্লিতে এদিন সকালেও বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা। বেশ কিছু দেরিতে গন্তব্যর উদ্দেশ্যে রওনা হয়েছে।

হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে জাতীয় রাজধানী দিল্লি, শীতের দাপটে জবুথবু অবস্থা গোটা উত্তর ভারতজুড়ে। হরিয়ানা, পঞ্জাব, উত্তর ও পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশে ঠান্ডা এতটাই বেশি যে সকালের দিকে আগুনের তাপ নিতে দেখা যাচ্ছে মানুষজনকে। সর্বত্রই এখন জমজমাট ঠান্ডা। আপাতত এই শীত থেকে রেহাই মিলবে না বলেই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর।

You might also like!