Country

3 years ago

Vinay Kwatra : নেপাল সফরে যাচ্ছেন বিনয় কোয়াত্রা, সে দেশের বিদেশ সচিবের সঙ্গে করবেন বৈঠক

Vinay Kwatra
Vinay Kwatra

 

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি : দুই দিনের সফরে নেপালে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রা। শুক্রবার বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ১৩-১৪ ফেরুয়ারি দু''দিনের সফরে প্রতিবেশী দেশ নেপালে যাবেন ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রা। নেপালে গিয়ে সে দেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করবেন বিনয় কোয়াত্রা।

শুক্রবার বিদেশমন্ত্রক জানিয়েছে, বিদেশ সচিব বিনয় কোয়াত্রা ১৩-১৪ ফেব্রুয়ারি নেপালে সরকারি সফরে যাবেন। সফরকালে ভারত ও নেপালের বিদেশ সচিবরা দুই দেশের মধ্যে বহুমুখী সহযোগিতার সম্পূর্ণ পরিসর নিয়ে আলোচনা করবেন।


You might also like!