Country

3 years ago

Cyclone Mocha : ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বর্ষণের পূর্বাভাস এই রাজ্য গুলিতে

Cyclone Mocha (Symbolic Picture)
Cyclone Mocha (Symbolic Picture)

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বঙ্গোপসাগরে ইতিমধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে মোকা। ঘূর্ণিঝড়ের সাথে প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দেশের ৬ রাজ্যে। সূত্রের খবর, রবিবার দুপুরে এই ভয়ঙ্কর রূপেই স্থলভাগে আছড়ে পড়তে পারে ঝড়। বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কায়াকপুরের মধ্যে আছড়ে পড়তে পারে মোকা।  

জানা গিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনি এবং রবিবার ত্রিপুরা, মিজোরামেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড, মণিপুর এবং দক্ষিণ অসমে।বৃষ্টির সাথে সাথে এি সব অঞ্চলে বিতে পারে দমকা হাওয়া ও। শুক্রবার আন্দামানে হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৭০ কিমি। রবিবার ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণ মণিপুরে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৭০ কিমি।

ঘূর্ণি ঝড়ের প্রভাব বাংলায় না পড়ার সম্ভবনাই বেশী।তবে সপ্তাহান্তে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।মৌসম ভবন আরও জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগরে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। রবিবার দুপুরে স্থলভাগে আঘাত হানার সময় মোকার বেগ হতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৭০ কিমি। 

You might also like!