Breaking News

 

Country

2 years ago

Chandrayaan: চাঁদের একেবারে কাছাকাছি, কিন্তু নিরাপদ আশ্রয়স্থলের খোঁজে বিক্রম! টুইট ইসরোর

Chandrayaan 3 (File Picture)
Chandrayaan 3 (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী বুধবার ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পা রাখার সম্ভাবনা ইসরোর তৈরি চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের। এই সংক্ষিপ্ত সময়ের মাঝেই ঘটবে অবতরণ। তবে চাঁদের দক্ষিণ মেরুর দুর্গম খানাখন্দে ভরা মাটিতে বিক্রমের প্রয়োজন অপেক্ষাকৃত মসৃণ জমি। তাই অবতরণের জন্য উপযুক্ত জমির সন্ধানে ইসরো। সোমবার কিছু ছবি শেয়ার করা হয়েছে ইসরোর তরফে, চাঁদের মাটিতে অবতরণের আগে কিভাবে জমির সন্ধান করছে ইসরো? সেই তথ্যই শেয়ার করা হয়েছে সেখানে।  

একটি টুইটে ইসরো লিখেছে, ‘‘এগুলি চাঁদের অনেক দূরের দিকের ছবি। বিক্রমের মধ্যেকার ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েড্যান্স ক্যামেরা (এলএইচডিএসি) দিয়ে এই ছবিগুলি তোলা হয়েছে। এই বিশেষ ক্যামেরা চাঁদের মাটিতে অবতরণের জন্য নিরাপদ স্থান খুঁজতে সাহায্য করে।’’ 

চাঁদের এই অসম জমির মাঝে অবতরণের জন্য ইসরোর প্রাথমিক লক্ষ্য হল, পাথর বা গর্ত এড়িয়ে অপেক্ষাকৃত ফাঁকা স্থান আগে চিহ্নিত করা। তার পর সেখানে বিক্রমকে নামানো হবে। 

You might also like!