Country

10 months ago

JD Vance India Visit Updates: সপরিবারের জয়পুরের আম্বার দুর্গ ঘুরে দেখলেন ভান্স, পেলেন রাজকীয় অভ্যর্থনা

U.S. Vice-President J.D. Vance, family visit Jaipur's Amber Fort
U.S. Vice-President J.D. Vance, family visit Jaipur's Amber Fort

 

জয়পুর, ২২ এপ্রিল : ভারত সফরে এসে জয়পুরে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আম্বার ফোর্ট পরিদর্শন করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী উষা ভান্স এবং তাঁদের তিন সন্তানও। সোমবার রাতেই রাজস্থানের জয়পুরে পৌঁছন তাঁরা। মঙ্গলবার সকালে রাজস্থানের জয়পুরের আম্বার ফোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রপতি জে ডি ভান্স, তাঁর স্ত্রী ঊষা ভান্স এবং তাঁদের সন্তানদের স্বাগত জানানো হয়।

সবাইকে স্বাগত জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। মঙ্গলবার সকালেই তিন সন্তান- ইওয়ান, বিবেক এবং মিরাবেলকে নিয়ে আম্বার ফোর্ট পরিদর্শনে যান সস্ত্রীক মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সেখানে ভান্স পরিবারকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। ঐতিহ্যবাহী রাজস্থানী নৃত্য এবং সুসজ্জিত হাতির মাধ্যমে স্বাগত জানানো হয়েছে। এদিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট পরিবারের সঙ্গে একটি জিপসিতে ফোর্টের বাইরের অংশ, মাভথা সরোবর এবং কেসর কিয়ারি উদ্যান পরিদর্শন করেছেন। জেডি ভান্স এবং তাঁর পরিবার প্রায় এক ঘণ্টা আম্বার ফোর্ট ঘুরে দেখেছেন এবং একজন গাইডের সাহায্যে দুর্গের ইতিহাস সম্পর্কে জেনেছেনও।


You might also like!