Narendra Modi : দেশের অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বাজপেয়ীজি : প্রধানমন্ত্রী মোদী

Vajpayee played a leading role in the country's progress: PM Modi
Vajpayee played a leading role in the country's progress: PM Modi

 

নয়াদিল্লি, ১৬ আগস্ট : মৃত্যুবার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে দিল্লিতে, অটল সমাধি স্থল 'সদাইভ অটল'-এ গিয়ে বাজপেয়ীকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় জানিয়েছেন, দেশের অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বাজপেয়ীজি।

বুধবার সকালে মাইক্রোব্লগিং সাইট এক্স-এ (আগে টুইটার) প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "ভারতের ১৪০ কোটি মানুষের সঙ্গেই পুণ্যতিথিতে অসাধারণ অটলজিকে শ্রদ্ধা নিবেদন করছি। তাঁর নেতৃত্বে ভারত অনেক উপকৃত হয়েছিল। দেশের অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…