Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Smriti Irani: ১০ জানুয়ারি বিহারে সফরে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

Smriti Irani (File Picture)
Smriti Irani (File Picture)

 

পাটনা : আগামী ১০ জানুয়ারি বিহারে সফরে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য বিহারের বিজেপি নেতাদের প্রশক্ষণ দেওয়ার লক্ষ্যেই বিহার সফরে যাবেন স্মৃতি ইরানি।

এছাড়াও তিনি পাটনায় বিজেপির মিডিয়া কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। লোকসভা নির্বাচনের আগে বিজেপি তাদের স্থানীয় নেতাদের সব ধরণের কৌশল শেখাতে চায়। এই কৌশলের মধ্যে রয়েছে কীভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করতে হবে, কীভাবে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাগুলি কার্যকরভাবে উপস্থাপন করতে হবে, কীভাবে সাধারণ মানুষকে বিজেপির সঙ্গে যুক্ত করতে হবে। এসব বিষয়ে এই কর্মশালায় বিজেপি নেতাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন স্মৃতি ইরানি।

এদিকে, আগামী ১৩ জানুয়ারি বিহারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের কারণে অমিত শাহ এবং জেপি নাড্ডারও বিহারের অনেক জেলায় জনসভা করার কথা রয়েছে।এই সবের মধ্যেই স্মৃতি ইরানির আগমনের খবরকে লোকসভা নির্বাচনে প্রচারের একটি অংশ বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…