
নয়াদিল্লি, ১৩ আগস্ট : 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচির আওতায় দিল্লিতে তিরঙ্গা র্যালির সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। রবিবার সকালে দিল্লিতে তিরঙ্গা র্যালির সূচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। তিরঙ্গা র্যালি সূচনার সঙ্গে সঙ্গে 'ভারত মাতা কী জয়' স্লোগানে মুখরিত হয়ে ওঠে দিল্লির রাজপথ। এদিন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি বলেছেন, অমৃতকালে দেশকে নিয়ে যেতে হবে সাফল্যের উচ্চতায়।
কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, "স্বাধীনতা দিবস প্রায় এসেই গিয়েছে, দেশবাসী উদযাপনের বিষয়ে আনন্দ এবং উৎসাহে পরিপূর্ণ। ঠিকযেমন প্রধানমন্ত্রী বলেছেন যে 'অমৃত কাল' শুরু হচ্ছে এবং এই সময়ের মধ্যে আমাদের দেশকে সাফল্যের উচ্চতায় নিয়ে যেতে হবে। এটা তখনই সম্ভব, যখন আমরা সবাই মিলে শক্তি নিয়ে এই লক্ষ্যে কাজ করব।"
