Country

2 years ago

Union minister Jitendra sing:কর্মসংস্থান প্রদানের ক্ষেত্রে ইউপিএ-র তুলনায় ভালো এনডিএ সরকার : ডঃ জিতেন্দ্র সিং

Union minister Jitendra sing
Union minister Jitendra sing

 

নয়াদিল্লি, ১৯ জুন : কর্মসংস্থান প্রদানের ক্ষেত্রে ইউপিএ-র তুলনায় ভালো এনডিএ সরকার। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। নরেন্দ্র মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগের সংখ্যা ছিল দুই লক্ষ ৭ হাজার ৫৬৩ জন, অন্যদিকে নরেন্দ্র মোদী সরকারের অধীনে বিগত ৯ বছরে সেই সংখ্যা ৪ লক্ষ ৬৯১।

সোমবার নতুন দিল্লিতে বিজেপির সদর দফতরে একটি সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, ইউপিএসসি-র মাধ্যমে, ২০০৪ থেকে ২০১৩ সময়কালে ৪৫ হাজার ৪৩১টি নিয়োগ হয়েছিল, অথচ মোদী সরকারের অধীনে গত ৯ বছরে সেই সংখ্যা ৫০ হাজার ৯০৬। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ইউপিএ-র অধীনে ২০০৪ থেকে ২০১৩ সময়কালে ৩ লক্ষ ৪৭ হাজার ২৫১ জনের নিয়োগ নিয়োগ হয়েছিল। অন্যদিকে, মোদী সরকারের অধীনে গত ৯ বছরে এই সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ৫৯৪। কেন্দ্রীয় মন্ত্রী সিং বলেন, কর্মসংস্থান প্রদানের ক্ষেত্রে ইউপিএ-র তুলনায় ভালো এনডিএ সরকার।


You might also like!