Country

2 years ago

Sukhbir Singh Sandhu and Gyanesh Kumar:পূরণ হল নির্বাচন কমিশনের দুই শূন্যপদ, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন জ্ঞানেশ কুমার ও এস এস সান্ধু

Sukhbir Singh Sandhu and Gyanesh Kumar
Sukhbir Singh Sandhu and Gyanesh Kumar

 

নয়াদিল্লি, ১৫ মার্চ : নির্বাচন কমিশনের জোড়া শূন্যপদে দুই আমলাকে নিযুক্ত করা হল। দেশের দুই নির্বাচন কমিশনারের পদে এলেন সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার। এই দুই শূন্যপদে নিয়োগের জন্য বৃহস্পতিবার বৈঠকে বসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি। নতুন দুই নির্বাচন কমিশনার হিসেবে বৃহস্পতিবারই জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুর নাম ঘোষণা করা হয়।

আর শুক্রবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধু। এদিন জ্ঞানেশ ও সুখবীরকে স্বাগত জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এরপর নির্বাচন কমিশনে তাঁরা নিজেদের দায়িত্বভার গ্রহণ করেছেন।

সুখবীর ১৯৯৮ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক। কর্মজীবনে উত্তরাখণ্ডের মুখ্যসচিব, জাতীয় সড়ক কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। অন্য দিকে, জ্ঞানেশ ১৯৮৮ সালের কেরল ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক। কর্মজীবনে সমবায় মন্ত্রকের সচিব এবং সংসদীয় মন্ত্রকের সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। প্রসঙ্গত, দেশে এক জন মুখ্য নির্বাচন কমিশনার-সহ মোট তিন জন নির্বাচন কমিশনারের থাকার কথা। এত দিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অরুণ গয়ালই দায়িত্ব সামলাচ্ছিলেন। তৃতীয় নির্বাচন কমিশনারের পদটি দীর্ঘ দিন ধরেই শূন্য ছিল। কিন্তু গত শনিবার হঠাৎই ইস্তফা দেন অরুণ। সূত্র মারফত জানা যায়, রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে অরুণ জানান, তিনি ‘ব্যক্তিগত কারণে’ পদত্যাগ করছেন। অবশেষে শুক্রবার পূরণ হল নির্বাচন কমিশনের দুই শূন্যপদ।


You might also like!