Country

2 years ago

Two new ministers takes oath in punjab: ১৪ মাসে তৃতীয়বার পঞ্জাবে মন্ত্রিসভার সম্প্রসারণ, মন্ত্রী হিসেবে শপথ নিলেন গুরমিত ও বলকার

Gurmeet Singh And Balkar (File Picture)
Gurmeet Singh And Balkar (File Picture)

 

চন্ডীগড়, ৩১ মে: বিগত ১৪ মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার পঞ্জাবে মন্ত্রিসভার সম্প্রসারণ হল। পঞ্জাব মন্ত্রিসভায় বুধবার দু'জন নতুন মন্ত্রী অন্তর্ভুক্ত হয়েছেন। এর ফলে মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভায় সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬।

চণ্ডীগড়ের রাজ ভবনে একটি অনুষ্ঠানে গুরমিত সিং খুদিয়ান ও বলকার সিংকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল বানওয়ারী লাল পুরোহিত। মুখ্যমন্ত্রী ভাগওয়ান্ত মান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রিসভার রদবদলও মুখ্যমন্ত্রীর দ্বারা কার্যকর করা হয়েছে, যেখানে কুলদীপ সিং ধালিওয়ালকে কৃষি এবং গ্রামীণ উন্নয়নের দু'টি গুরুত্বপূর্ণ দফতর থেকে বঞ্চিত করা হয়েছে। সদ্য শপথ নেওয়া মন্ত্রী গুরমিত সিং খুদিয়ানকে কৃষি দফতর ও গ্রামীণ উন্নয়ন দফতর দেওয়া হয়েছে পরিবহন মন্ত্রী লালজিৎ সিং ভুলারকে।

You might also like!