Country

2 years ago

Rahul Gandhi:ধনখড়কে নিয়ে উপহাস করলেন তৃণমূলের কল্যাণ, মোবাইলে ছবি তুললেন কংগ্রেসের রাহুল

Rahul Gandhi
Rahul Gandhi

 

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর : উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নিয়ে উপহাস তথা নকল করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর খোশমেজাজে তা দেখলেন সাংসদরা। বৃহস্পতিবার সংসদ ভবনের বাইরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের 'নকল' করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হাসতে হাসতে সেই দৃশ্য চাক্ষুস করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, আরজেডি-র মনোজ কুমার ঝা-সহ বহু সাংসদ। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য দলের সাংসদরা।

কল্যাণের 'অভিনয়' দেখে হাসতে হাসতে হাততালিও দিতে দেখা যায় মনোজকে। আবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মোবাইলে গোটা দৃশ্য বন্দি করেন। উপস্থিত অন্যান্য সাংসদরা করতালি দিয়ে কল্যাণকে অভিবাদন জানান। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নানা ধরনের অঙ্গভঙ্গি করতে দেখা যায়। অনেকের মতে, উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নিয়ে উপহাস করেছেন তৃণমূলের কল্যাণ।


You might also like!