Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Congress president Mallikarjun Kharge:স্বাধীনতা দিবসে তিরঙ্গা উত্তোলন খাড়গের, বললেন বিরোধীদের কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা করছে সরকার

Congress president Mallikarjun Kharge
Congress president Mallikarjun Kharge

 

নয়াদিল্লি, ১৫ আগস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দিল্লি কংগ্রেসের সদর দফতরে ৭৭-তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালিত হয়। কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন। পরে নিজস্ব বক্তৃতায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত নেহেরুজি ইস্পাত কারখানা স্থাপন করেছিলেন, পাবলিক সেক্টর ইউনিট তৈরি করেছিলেন, দেশের যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছিলেন। এছাড়াও তিনি আইআইটি, আইআইএম, এআইআইএমএস, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরো প্রতিষ্ঠা করেন এবং দেশে পরমাণু গবেষণার ভিত্তি স্থাপন করেন।"

বর্তমান সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে খাড়গে বলেছেন, "সরকার বিরোধীদের কণ্ঠরোধ স্তব্ধ করার চেষ্টা করছে। সংসদে বিরোধী সাংসদদের সাময়িক বরখাস্ত করা হচ্ছে।" প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এদিন লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে গরহাজির ছিলেন।


You might also like!