Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

1 year ago

Kashmir Terror Attack: কাশ্মীরে পর্যটন এখন চ্যালেঞ্জ, স্থানীয়দের পাশে পেয়ে 'নিরাপদ' বোধ করছেন অনেকেই

Paradise on Earth Kashmir
Paradise on Earth Kashmir

 

শ্রীনগর, ২৭ এপ্রিল : জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভূস্বর্গে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে পর্যটন। জম্মু ও কাশ্মীরের পরিবর্তে এখন হিমাচল প্রদেশ অথবা অন্য কোনও গন্তব্যকেই বেছে নিচ্ছেন দেশের পর্যটকরা। কাশ্মীরে যেতে 'ভয়' পাচ্ছেন বিদেশের পর্যটকরাও। পহেলগামের সন্ত্রাসী হামলাকে অনেকেই ষড়যন্ত্র হিসেবে দেখছেন, এমতাবস্থায় কাশ্মীরে পর্যটনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনাই চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

তবে, শ্রীনগর-সহ কাশ্মীরের বিভিন্ন স্থানে স্থানীয়দের সমর্থনে 'নিরাপদ' বোধ করছেন অনেক পর্যটকই। কাশ্মীরের সর্বত্রই এখন নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। এই সময়ে বেশ কিছু পর্যটক কাশ্মীরে রয়েছেন, তাঁরা স্থানীয় কাশ্মীরিদের থেকে নানা ধরনের সহায়তা পাচ্ছেন। তাতেই নিরাপদ বোধ করছেন পর্যটকরা। অনেক পর্যটকরা বলছেন, আমরা সম্পূর্ণ নিরাপদ বোধ করছি। কোনও সমস্যা নেই। কোনও ভয় নেই। যারা বেড়াতে আসার পরিকল্পনা করছেন তাঁদের আসা উচিত। এদিকে, ভূস্বর্গে সন্ত্রাসের কোমর ভেঙে দিতে বদ্ধপরিকর সুরক্ষা বাহিনী। পহেলগাম হামলার পর থেকেই লাগাতার চলছে জঙ্গি-দমন অভিযান। একের পর এক জঙ্গির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। যদিও, বলাই যেতে পারে, পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার বড়সড় প্রভাব পড়েছে ভূস্বর্গের পর্যটনশিল্পে।


You might also like!