Breaking News

 

Country

2 years ago

Bhajanlal Sharma:আজ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভজনলাল শর্মা

Bhajanlal Sharma
Bhajanlal Sharma

 

জয়পুর, ১৫ ডিসেম্বর  : আজ রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র রাজ্য বিধায়ক দলের নেতা ভজনলাল শর্মা । শুক্রবার দুপুরে তাঁর সঙ্গে শপথ নেবেন দুই উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী ও প্রেমচাঁদ বৈরওয়াও। রাজধানী জয়পুরের রামনিবাস বাগের অ্যালবার্ট হলে দুপুর ১২টা ১৫ মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং আরও অনেক কেন্দ্রীয় নেতা । রাজ্যের এক লক্ষেরও বেশি মানুষ এই অনুষ্ঠানের সাক্ষী থাকবেন।

১৬ কেন্দ্রীয় মন্ত্রী এবং ১৭জন মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের উপমুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের পোস্টার ও ব্যানারসহ বিজেপির পতাকা, হোর্ডিং ও কাউন্টার লাগানো হয়েছে। মুখ্যসচিব ঊষা শর্মা নিরাপত্তা, ট্রাফিক, চিকিৎসা পরিচ্ছন্নতার ব্যবস্থা নিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী শাহ, নীতিন গড়কড়ি, স্মৃতি ইরানি, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, প্রহ্লাদ যোশী, অশ্চিনী বৈষ্ণব, গজেন্দ্র সিং শেখাওয়াত, ভূপেন্দ্র যাদব, হরদীপ সিং পুরি, অনুরাগ ঠাকুর, অর্জুনরাম মেঘওয়াল, নিত্যানন্দ রাই, এসপি সিং বাগহেল প্রমুখ। মনসুখ মান্ডাভিয়া, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে যোগ দেবেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়াত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং মণিপুরের মুখ্যমন্ত্রী কে এন বীরেন সিং ছাড়াও কেশব প্রসাদ মৌর্য, ব্রজেশ পাঠক, চৌনা মেন, দেবেন্দ্র ফড়নবিশ এবং ইয়ানথুনগো । এদিনের অনুষ্ঠান উপলক্ষ্যে রাজধানীর প্রধান সড়ক ও প্রবেশপথগুলো সাজানো হয়েছে।


You might also like!