Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Narendra Modi : ভারতকে উন্নত করার সংকল্প অর্জন করতে হলে দেশকে আত্মনির্ভর করে তুলতে হবে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

বিনা (মধ্যপ্রদেশ), ১৪ সেপ্টেম্বর : ভারতকে উন্নত করার সংকল্প অর্জন করতে হলে দেশকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে। বিদেশ থেকে ন্যূনতম জিনিস আমদানি করতে হবে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জি-২০ সম্মেলনের সাফল্যের জন্য সমগ্র দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, "আপনারা সবাই দেখেছেন ভারত কীভাবে জি-২০ শিখর সম্মেলন সফলভাবে আয়োজন করেছে। জি-২০ শিখর সম্মেলনের সাফল্যের কৃতিত্ব দেশের জনগণের। এটা ১৪০ কোটি মানুষের সাফল্য।" বৃহস্পতিবার মধ্যপ্রদেশের বিনায় ৫০,৭০০ কোটির টাকার বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী মোদী। এর মধ্যে রয়েছে বিনা রিফাইনারিতে 'পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স' এবং মধ্যপ্রদেশজুড়ে ১০টি নতুন শিল্প প্রকল্প। প্রধানমন্ত্রী এদিন নর্মদাপুরম জেলায় ‘পাওয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ম্যানুফ্যাকচারিং জোন’ নামে ১০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন; ইন্দোরে দু'টি আইটি পার্ক; রতলামের একটি মেগা ইন্ডাস্ট্রিয়াল পার্ক; এবং রাজ্য জুড়ে ছয়টি নতুন শিল্পাঞ্চল।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আমাকে মধ্যপ্রদেশের মানুষের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার জন্য, আমি শিবরাজ সিং চৌহান এবং তাঁর সরকারকে ধন্যবাদ জানাতে চাই। আজ আমরা ৫০,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি।" প্রধানমন্ত্রীর কথায়, "বিনা রিফাইনারিতে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের উদ্বোধন ভারতকে আত্মনির্ভর করতে সাহায্য করবে...আধুনিক পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স বিনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এর মাধ্যমে এখানে নতুন শিল্প আসবে এবং এমএসএমই সুযোগ পাবে এবং তরুণ প্রজন্ম চাকরির সুযোগ পাবে।"

প্রধানমন্ত্রী আরও বলেছেন, "একটি দেশ অথবা একটি রাজ্যের প্রগতির জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল, সেই সরকার যেন সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে চলে এবং দুর্নীতি নিয়ন্ত্রণে থাকে। একটা সময় ছিল যখন মধ্যপ্রদেশকে পিছিয়ে থাকা রাজ্যগুলির মধ্যে একটি হিসাবে চিহ্নিত করা হত। স্বাধীনতার পর যারা দীর্ঘদিন মধ্যপ্রদেশ শাসন করেছেন, তারা দুর্নীতি ও অপরাধ ছাড়া কিছুই দেননি।"

You might also like!