Country

2 years ago

Dalai Lama :বুদ্ধগয়া পৌঁছেছেন তিব্বতি ধর্ম গুরু দালাই লামা

Dalai Lama
Dalai Lama

 


পাটনা, ১৫ ডিসেম্বর  : বুদ্ধগয়া পৌঁছেছেন তিব্বতি ধর্ম গুরু দালাই লামা। শুক্রবার বিশেষ বিমানে বুদ্ধগয়া পৌঁছন তিব্বতের আধাত্মিক গুরু দালাই লামা। এদিন বুদ্ধগয়া যাওয়ার পথে বিপুল সংখ্যক মানুষ তাঁকে অভ্যর্থনা জানান। দালাই লামা প্রায় এক মাস বুদ্ধ গয়ার বৌদ্ধ মন্দিরে থাকবেন। এই সময়ে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। বুদ্ধগয়ায় ধর্মীয় গুরু দালাই লামার আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে।

গয়া বিমানবন্দর থেকে বুদ্ধগয়া পর্যন্ত প্রতিটি কোণায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বৌদ্ধ গুরু দালাই লামার উপদেশ শুনতে কয়েক ডজন দেশের মানুষ বুদ্ধগয়ায় পৌঁছেছেন। দালাই লামা ২০ ডিসেম্বর মহাবোধি সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। সেই অনুষ্ঠানে ৩০টি দেশের হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করবে। দালাই লামার পাঠদানের অনুষ্ঠানও হবে। ২৯, ৩০ এবং ৩১ ডিসেম্বর বুদ্ধগয়ার কালচক্র মাঠে এই অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।


You might also like!