
মথুরা, ২৪ আগস্ট : উত্তর প্রদেশের মহাবন এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন যুবকের। দুর্ঘটনায় গুরুতর আহত আরও এক যুবক। বুধবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে । খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
জানা গেছে, বুধবার রাতে মহাবন থানার অন্তর্গত সাদাবাদ থেকে আসা একটি মোটর সাইকেলের সঙ্গে মথুরাগামী একটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় উভয় মোটরসাইকেলে আরোহী চার যুবকের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সত্যেন্দ্র, আকাশ ও রাহুলের। আহত পবনকে জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মহাবন থানার পুলিশ আধিকারিক ললিত কুমার শর্মা বলেছেন, দুর্ঘটনার সময় তিনি ওই এলাকায় টহল দিচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে গিয়ে দেখেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। একজন গুরুতর আহত হয়। আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে মথুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
