Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Road accident in Bihar: বিহারের নওদায় ট্রাকের চাকায় পিষে মৃত ৩, গুরুতর আহত একজন শ্রমিক

Road Accident in Bihar (File Pucture)
Road Accident in Bihar (File Pucture)

 

নওদা, ২৮ সেপ্টেম্বর : বিহারের নওদা জেলায় বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন ৩ জন শ্রমিক। এছাড়াও একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রণহীন একটি ট্রাক ৪ জন শ্রমিককে পিষে দেয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জন শ্রমিকের। একজনকে গুরুতর আহত অবস্থায় নওদা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওদার বিডিও অঞ্জনি কুমার বলেছেন, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে নওদা-গয়া সড়কের ওপর সোভিয়া কৃষি ফার্মের কাছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, গয়ার দিক থেকে আসা ট্রাকটি নওদায় আসছিল। দুর্ঘটনার পরই সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় মৃতদের নাম-প্রহ্লাদ কুমার (১৭), সমীর কুমার (২৬) ও আকাশ কুমার (১৫)।


You might also like!