Country

2 years ago

Rashtrapati Bhavan:১৬ ডিসেম্বর আজ রাষ্ট্রপতি ভবনে গার্ড পরিবর্তনের অনুষ্ঠান হবে না

Rashtrapati Bhavan
Rashtrapati Bhavan

 

নয়াদিল্লি : ১৬ ডিসেম্বর আজ  রাষ্ট্রপতি ভবনে গার্ড পরিবর্তনের অনুষ্ঠান হবে না বলে সূত্রের তরফে জানা গিয়েছে। ওমানের সুলতানের জন্য নির্ধারিত গার্ড অব অনারের কারণে শনিবার (১৬ ডিসেম্বর) রাষ্ট্রপতি ভবনে গার্ডের কোনো পরিবর্তন হবে না। রাষ্ট্রপতি ভবন এক বিবৃতি জারি করে একথা জানিয়েছে।

বিবৃতি অনুযায়ী জানা গিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে ওমানের সালতানাতের রাষ্ট্রপ্রধান সুলতান হাইথাম বিন তারিক ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় সফরে ভারতে যাবেন। বর্ষীয়ান মন্ত্রী ও আধিকারিকসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও তাঁরসঙ্গে থাকবেন। ভারতে সুলতান হাইথাম বিন তারিকের এই প্রথম রাষ্ট্রীয় সফরটি ভারত এবং ওমানের সালতানাতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করবে বলে মনে করা হচ্ছে। ১৬ ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে সুলতান হাইথাম বিন তারিককে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তাঁর সম্মানে মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করা হয়েছে।


You might also like!