Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Arjun Ram Meghwal: মহিলা সংরক্ষণ বিল নারীর মর্যাদা বৃদ্ধির পাশাপাশি সুযোগের সমতা বৃদ্ধি করবে : মেঘওয়াল

The Women's Reservation Bill will increase the status of women
The Women's Reservation Bill will increase the status of women

 

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর: মহিলা সংরক্ষণ বিলটি মহিলাদের মর্যাদা বাড়াবে, একইসঙ্গে সুযোগের সমতাও বৃদ্ধি করবে। বললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি বলেছেন, "নারীরা প্রতিনিধিত্ব পাবে। চারটি গুরুত্বপূর্ণ ধারা রয়েছে।" বুধবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি মহিলা সংরক্ষণ বিল বিবেচনা এবং লোকসভায় পাসের জন্য উত্থাপন করেন।

কেন্দ্রীয় আইনমন্ত্রী মেঘওয়াল বলেছেন, "এই বিলটি নারীদের মর্যাদা বৃদ্ধি করবে এবং সুযোগের ক্ষেত্রেও সমতা আনবে।" কেন্দ্রীয় আইনমন্ত্রী আরও বলেছেন, "এটি একটি সংবিধান সংশোধনী বিল এবং একটি গুরুত্বপূর্ণ বিল। এটি নারীর ক্ষমতায়নের দিকে একটি পদক্ষেপ এবং বিশ্বকে পথ দেখাবে।"


You might also like!