Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

PM to visit Andhra Pradesh And Kerala :দু'দিনের সফরে ফের দক্ষিণ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, অন্ধ্র ও কেরলে রয়েছে কর্মসূচি

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি : দু'দিনের সফরে ফের দক্ষিণ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্ধ্রপ্রদেশ ও কেরলে রয়েছে বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের অন্ধ্রপ্রদেশ ও কেরল সফর ১৬ জানুয়ারি, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। অন্ধ্রপ্রদেশে আগামীকাল ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস, ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কোটিক্স-এর নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন তিনি।

ভারতীয় রাজস্ব পরিষেবার শুল্ক এবং অপ্রত্যক্ষ কর বিভাগের ৭৪ এবং ৭৫-তম ব্যাচের শিক্ষানবিশী আধিকারিকদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। এছাড়াও ভুটানের রয়্যাল সিভিল সার্ভিসের শিক্ষানবিশী আধিকারিকদের সঙ্গেও তাঁর আলাপচারিতায় যোগ দেওয়ার কথা। বুধবার প্রধানমন্ত্রী কেরলের গুরুভায়ুর মন্দিরে পূজার্চনায় অংশ নেবেন। থ্রিপ্রয়ার শ্রী রামস্বামী মন্দিরেও পূজার্চনায় যোগ দেবেন তিনি। কোচি সফরকালে বন্দর, চার হাজার কোটি টাকা মূল্যের জাহাজ ও জলপথ ক্ষেত্রের তিনটি বৃহৎ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…