Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Parliament House of India:নতুন সংসদ ভবন পরিচিত হবে 'পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া' নামে, পুরনোর নাম "সংবিধান সদন"

Parliament House of India
Parliament House of India

 

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর : গণেশ চতুর্থীর মাহেন্দ্রক্ষণে মঙ্গলবার সংসদের বিশেষ অধিবেশনে নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের নাম “পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া” রাখার প্রস্তাব দেন । অন্যদিকে পুরনো সংসদ ভবনের নামকরণ হয় “সংবিধান সদন”। উপস্থিত সকলে সমস্বরে টেবিল চাপড়ে প্রস্তাবে সমর্থন জানান।

মঙ্গলবার দুপুর ১টা বেজে ১৫ মিনিট নাগাদ নতুন সংবিধান ভবনে আনুষ্ঠানিক প্রবেশ হয়। তার আগে সকালে পুরনো সংসদ ভবন ছাড়ার প্রাক্কালে সংসদ সদস্যরা শ্রদ্ধা জ্ঞাপন করেন ভারতীয় গণতন্ত্রের বহু ইতিহাসের সাক্ষী পুরনো সংসদ ভবনকে। নিজের ভাষণে প্রধানমন্ত্রী মোদী পুরনো সংসদ ভবনের “প্রতিটি ইট”-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বলেন, “আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে পুরনো সংসদ ভবন।” এর পরেই তিনি বলেন, সকলের অনুমতিতে পুরনো সংসদ ভবনের নাম হোক “সংবিধান সদন”, অন্যদিকে নতুন সংসদ ভবনের নাম “পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া”। তখন সেন্ট্রাল হলে উপস্থিত ছিলেন স্পিকার ওম বিড়লা, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সহ অন্যরা। সেখানে প্রধানমন্ত্রী মোদী প্রস্তাব দেন, পুরোনো সংসদ ভবনের নাম রাখা হোক সংবিধান সদন। উপস্থিত সকলে সমস্বরে টেবিল চাপড়ে প্রস্তাবে সমর্থন জানান। 

You might also like!