Breaking News
 
Kolkata Police Commissioner Ajay Kumar Nanda :কেন্দ্রীয় বাহিনী না কি রাজ্য পুলিশ—ভোটের ময়দানে শেষ কথা কে? খোলসা করলেন নতুন সিপি Mamata Banerjee: ‘বাংলার অস্মিতা রক্ষার লড়াই’, প্রার্থী ঘোষণার আগে বিজেপিকে জিরো গোল দেওয়ার হুঁশিয়ারি মমতার TMC Candidate List: বিজেপির ১৪৪-এর জবাবে মমতার ২৯১! হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে প্রার্থী তালিকায় বড় সারপ্রাইজ তৃণমূলের Darjeeling: বিজেপিকে রুখতে পাহাড়ে ‘মোর্চা’র হাত ধরল ঘাসফুল! বিধানসভা ভোটের আগে পাহাড়ের রাজনীতিতে নতুন মোড় West Bengal Assembly Election:শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে ‘ওয়ান টু ওয়ান’ নজরদারি! বাংলার প্রতিটি আসনে আলাদা চোখ রাখছে নির্বাচন ভবন Assembly Election 2026: বিধানসভা নির্বাচনের আগে পুলিশ প্রশাসনে বড় রদবদল,কমিশনের পদক্ষেপে রাজ্য প্রশাসনে চাঞ্চল্য

 

Country

1 year ago

Rajasthan:এখনও বোরওয়েলের ভিতরে আটকে ছোট্ট চেতনা, অষ্টমদিনেও উদ্ধারকাজ জারি

Three-year-old Chetna from Kotputli, Rajasthan, has yet to be rescued
Three-year-old Chetna from Kotputli, Rajasthan, has yet to be rescued

 

কোটপুতলি, ৩০ ডিসেম্বর : রাজস্থানের কোটপুতলির তিন বছরের শিশু চেতনাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, শিশুর শারীরিক অবস্থা ঘিরে তৈরি হচ্ছে সংশয়। প্রশ্ন উঠছে, শিশুটিকে উদ্ধারে আর কত সময় লাগবে? সোমবার অষ্টম দিনেও জারি রয়েছে উদ্ধারকাজ। পড়ে যাওয়ার পর ইতিমধ্যেই এক সপ্তাহ হয়ে গিয়েছে। কিন্তু এখনও উদ্ধার করা যায়নি চেতনাকে। পড়ে যাওয়ার চার দিন পর থেকেই শিশুটির নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে। ফলে সংশয়, শঙ্কা এবং উদ্বেগ আরও বাড়ছে।

গত সোমবার রাজস্থানের কোটপুতলিতে বছর তিনেকের শিশু চেতনা ৭০০ ফুট গভীর কুয়োয় পড়ে যায়। সময় যত গড়াচ্ছে, আশঙ্কা ততই বাড়ছে। যদিও কুয়োর সমান্তরালে ১৭০ ফুট গর্ত খুঁড়ে উদ্ধারকারী দল নীচে নামার কাজ শুরু করেছে। তবে শিশুটিকে কখন উদ্ধার সম্ভব হবে তা নিয়ে প্রশাসন কিছু বলতে পারেনি।

You might also like!