Country

2 years ago

Uttar Pradesh:উত্তর প্রদেশে জাতীয় সড়কের ধারে টিনের বাক্স থেকে তরুণীর অর্ধদগ্ধ দেহ উদ্ধার

The possibility of rape before murder cannot be ruled out, said police
The possibility of rape before murder cannot be ruled out, said police

 

লখনউ, ৩ সেপ্টেম্বর : উত্তরপ্রদেশে জাতীয় সড়কের ধারে টিনের বাক্স থেকে তরুণীর অর্ধদগ্ধ দেহ উদ্ধার ঘিপরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। তাঁর মুখ থেকে কোমর পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, শনিবার রাতে উত্তরপ্রদেশের ভদোহী জেলার লালা নগর টোল প্লাজার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর একটি সন্দেহজনক বাক্স পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বাক্সটি থেকে পোড়া গন্ধ বার হচ্ছিল বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাক্সের ভিতর থেকে তরুণীর আধপোড়া দেহ উদ্ধার করে। তরুণীকে যাতে শনাক্ত করা না যায়, তা নিশ্চিত করতেই দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশের দাবি।

রবিবার পুলিশ সূত্রে খবর, বাক্সের ভিতর তরুণীর দু’টি পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। মুখ থেকে কোমর পর্যন্ত পেট্রল ঢেলে জ্বালিয়ে দিয়েছে। মুখ ঝলসে যাওয়ায় তাঁকে শনাক্ত করতে সমস্যা হচ্ছে। তবে তরুণীর বয়স ২০ বছরের কাছাকাছি বলে অনুমান পুলিশের। শনিবার রাতে পুলিশ কুকুর দিয়ে এলাকার তল্লাশি চালানো হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

You might also like!