Country

1 hour ago

Parliament Monsoon Session 2026: বাদল অধিবেশনের প্রাক্কালে ১৯ জুলাই সর্বদলীয় বৈঠক ডাকল সরকার

Parliament Monsoon Session 2026
Parliament Monsoon Session 2026

 

নয়াদিল্লি, ১২ জুলাই : আগামী ২০ জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। চলবে আগস্টের ১৩ তারিখ পর্যন্ত। সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার একদিন আগে, ১৯ জুলাই সর্বদলীয় বৈঠক ডাকল সরকার। ওই দিন বেলা এগারোটা নাগাদ সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। উল্লেখ্য, আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে আগস্টের ১৩ তারিখ পর্যন্ত। ২০ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন আহ্বানের বিষয়ে সরকারের প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্বসম্পন্ন বিষয়গুলোর ওপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।

You might also like!