Uttarkashi Tunnel Rescue: "প্রথম ২৪ ঘন্টা ছিল উৎকন্ঠার", ১৭ দিনের ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করলেন সুবোধ কুমার বর্মা

Uttarkashi Tunnel Rescue
Uttarkashi Tunnel Rescue

 

উত্তরকাশি, ২৯ নভেম্বর  : দীর্ঘ ১৭ দিন পর আলোর মুখ দেখতে পেয়েছেন উত্তরাখণ্ডের উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিক। তাঁদের মধ্যে একজন ছিলেন সুবোধ কুমার বর্মা। বুধবার সকালে গত ১৭ দিনের ভয়াবহ পরিস্থিতির কথা বর্ণনা করে সুবোধ কুমার বর্মা বলেছেন, "প্রথম ২৪ ঘন্টা ছিল অত্যন্ত উৎকন্ঠার।"

ঝাড়খণ্ডের বাসিন্দা সুবোধের কথায়, "প্রথম ২৪ ঘন্টা অত্যন্ত কঠিন ও উৎকন্ঠার ছিল। কিন্তু তারপরে একটি পাইপের মাধ্যমে আমাদের খাবার সরবরাহ করা হয়েছিল। আমি এখন পুরোপুরি সুস্থ আছি।" সুড়ঙ্গে বাইরে বেরিয়ে আসার পর কেন্দ্র ও উত্তরাখণ্ড সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সুবোধ।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…