Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

3D Printed Post Office in Bangaluru : টেকনলেজির ক্যারিজমায় প্রিন্টার থেকে বেরল আস্ত ডাকঘর! মুগ্ধ মোদিও

3D Printed Post Office in Bangaluru (Collected)
3D Printed Post Office in Bangaluru (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রযুক্তি ও আধুনিকতার মিশেলে গুহাবাসী মানুষ আজ তাজমহল থেকে বুর্জ খালিফার মত ইমারত বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে পুরো দুনিয়ায়। আবার সেই প্রযুক্তিতেই ভর করে প্রিন্টার থেকে বেরল আস্ত ডাকঘর! আর এহেন 3D ম্যাজিক দেখে রীতিমতো মুগ্ধ স্বয়ং প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নির্মাণশিল্পে নতুন অধ্যায় জুড়ে দেশের প্রথম 3D প্রিন্টেড ডাকঘর তৈরি হয়েছে বেঙ্গালুরুতে। শুক্রবার শহরের ক্যামব্রিজ লেআউট এলাকায় অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ডাকঘরটির উদ্বোধন হয়। এই প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদি। এক্স-এ তিনি লেখেন, “বেঙ্গালুরুর ক্যামব্রিজ লেআউট এলাকায় দেশের প্রথম 3D প্রিন্টেড ডাকঘর তৈরি হয়েছে। আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে এটাই দেশের অগ্রগতির প্রমাণ। এতে নিহিত রয়েছে আত্মনির্ভর ভারতের আত্মা। প্রত্যেক ভারতীয়র জন্য এটা গর্বের বিষয়। যাঁরা এই উদ্যোগ সফল করে তুলেছেন তাঁদের অভিনন্দন।’

এদিন অত্যাধুনিক প্রযুক্তির নিদর্শন এই 3D প্রিন্টেড ডাকঘরটি দেশকে উৎসর্গ করেন রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব। জানা গিয়েছে, ডেজলাইনের আগেই মাত্র ৪৩ দিনে তৈরি হয়েছে এই ভবন। আইআইটি মাদ্রাসের সাহায্যে ডাকঘরটি বানিয়েছে নির্মাণ সংস্থা লারসন অ্যান্ড টিউব্রো। প্রায় ১ হাজার স্ক্যোয়ার ফুটের উপর তৈরি হয়েছে এই ডাকঘরটি। ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ‘3D কংক্রিট প্রিন্টিং টেকনোলজি’। নির্মাণস্থলে বিরাট বিরাট রোবোটিক প্রিন্টারে কংক্রিটের মিশ্রণ ভরা হয়। তারপর কম্পিউটারে তৈরি মডেলে মোতাবেক স্বয়ংক্রিয় ভাবে পরতের পর পরত কংক্রিটের মিশ্রণ ঢেলে তৈরি করা হয় এই স্থাপত্য। 

You might also like!