
নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর: সনাতন ধর্ম নিয়ে তামিলনাড়ুর মন্ত্রী ও ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন যে মন্তব্য করেছেন, তার নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিন্ধিয়া বলেছেন, "সনাতন ধর্ম নিয়ে আইএনডিআইএ জোট যে বিবৃতি দিচ্ছে তা নিন্দনীয়। তাঁরা বলছে 'সনাতন ধর্ম' নির্মূল করা উচিত, এটাই তাঁদের আসল চেহারা... ২৮ জনের এই জোট দেশকে ভাগ করতে চায় এবং এটাই তাঁদের আসল চেহারা।"
ভারতের জি-২০ বৈঠকের প্রস্তুতি সম্পর্কে সিন্ধিয়া বলেছেন, "জি-২০-এর প্রস্তুতি শুধুমাত্র ৮-১০ সেপ্টেম্বরের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু গোটা বছর ভারতের জি-২০ সভাপতিত্বের একটি বছর ছিল।"
