Country

2 years ago

Rajasthan Chief Minister Ashok Gehlot:সরকারি সচিবালয়ে জাতির জনককে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Rajasthan Chief Minister Ashok Gehlot
Rajasthan Chief Minister Ashok Gehlot

 

জয়পুর, ২ অক্টোবর  : রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত জাতির জনক মহাত্মা গান্ধীকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার সকালে সরকারি সচিবালয়ে মহাত্মা গান্ধীর মূর্তিতে মুখ্যমন্ত্রী শ্রদ্ধাজ্ঞাপন করেন।

সরকারি সচিবালয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তির সামনে বসে অশোক গেহলত গান্ধীজির প্রিয় ভজন “বৈষ্ণব জন তো তেনে কাহিয়ে”, এবং “রঘুপতি রাঘব রাজা রাম” শোনেন। শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে সরকারি সচিবালয়ে সোমবার উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী বিডি কাল্লা, খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রী প্রতাপ সিং খাচারিয়াবাস, জল সরবরাহ মন্ত্রী মহেশ জোশী, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শালে মোহাম্মদ। এছাড়াও ঊর্ধ্বতন সরকারি আধিকারিকরা এবং প্রচুর সাধারণ মানুষও অনুষ্ঠানস্থলে আজকে উপস্থিত হয়েছিলেন।


You might also like!