
নয়াদিল্লি, ৩০ আগস্ট: সৌভ্রাতৃত্বের বন্ধন হল আরও দৃঢ়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কুল পড়ুয়া ও কচিকাঁচাদের সঙ্গে রাখিবন্ধন উৎসব উদযাপন করেছেন। রাখিবন্ধন উপলক্ষ্যে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাতে রাখি পরিয়ে দেয় কচিকাঁচারা। অন্যদিকে, প্রধানমন্ত্রীর বাসভবনে ছোট্ট শিশুদের সঙ্গে রাখিবন্ধন উৎসব উদযাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাষ্ট্রপতি ভবন ও প্রধানমন্ত্রীর বাসভবন এদিন ছোট্ট শিশুদের আগমণে আরও যেন সুন্দর হয়ে ওঠে। ছোট্ট শিশুরা দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দেন। সকলের সঙ্গে কথাও বলেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, সৌভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে রাখিবন্ধন উৎসবটি যথাযোগ্য উৎসাহ উদ্দীপনায় সারা দেশে পালিত হয়েছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী রাখিবন্ধন উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
