Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

IIT's viral notice: হস্তমৈথুন নিয়ে আইআইটি-র ভাইরাল বিজ্ঞপ্তির সত্যতা সামনে এল

IIT's viral notice (File Picture)
IIT's viral notice (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইআইটি রুরকির দেওয়া এক বিজ্ঞপ্তি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতি মত ভাইরাল। উল্লেখ্য, ঐ বিজ্ঞপ্তিতে লেখা ছিল হস্টেলের শাওয়ারে হস্তমৈথুন করা যাবে না। কারণ হস্তমৈথুন হস্টেলের নিয়ম বিরুদ্ধে। অতিরিক্ত বীর্যের কারণে হস্টেলের ড্রেনের রক্ষণাবেক্ষণের খরচ বাড়ছে। যা হস্টেল কর্তৃপক্ষের কাছে বেশ উদ্বেগের।  

এই বিজ্ঞপ্তির ছবিতে প্রতিক্রিয়া দিচ্ছেন লাখ লাখ নেটিজেন। কেউ মজা করছেন। কেউ আবার বলছেন 'এ আবার কেমন নোটিস'। মোদ্দা কথা এই বিজ্ঞপ্তিই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।  

আইআইটি রুরকির নামে ভাইরাল হওয়া সেই নোটিশে উল্লেখ, 'হস্টেল শাওয়ালে হস্তমৈথুন করা যাবে না। এটা আইআইটি--র নিয়ম বিরুদ্ধ। শাওয়ারের জল যে নর্দমা দিয়ে যায় সেই সব নর্দমা বীর্যের চাপ নিতে পারছে না। নিজের ঘরে হস্তমৈথুন করো। এই সিদ্ধান্ত নিয়ে কোনও প্রশ্ন থাকলে ওয়ার্ডেন কে জানাও।'  

প্রসঙ্গত, এই বিজ্ঞপ্তির তারিখ দেওয়া আছে ২০১৯। অর্থাৎ সেই সময়ই নাকি বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল। তবে এই বিজ্ঞপ্তি নিয়ে মুখ খুলেছে আইআইটি রুরকি। তাদের তরফে সাফ জানানো হয়েছে, এমন কোনও বিজ্ঞপ্তি তাদের তরফে কোনওদিন দেওয়া হয়নি। এটা ফেক পোস্ট। যা আইআইটি--র নামে চালানো হয়েছিল। সেখানে থাকা আবাসিকদের তরফেও একই কথা জানানো হয়েছে।  

এদিকে ট্যুইটার -এ এই পোস্ট ভাইরাল হওয়ার পর অনেকে লিখেছেন, এই পোস্ট ২০১৯ সালের। তখন সেখানে পাঠরত থার্ড ইয়ারের পড়ুয়ারা এই কাণ্ড করেছিল। যা নিয়ে বেশ শোরগোল পড়ে যায়। 

You might also like!