Country

2 years ago

Fire Brakouts at Tirupati : তিরুপতিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন লাগল গোবিন্দরাজা স্বামী মন্দিরের কাছে একটি দোকানে

Terrible fire in Tirupati! (File Picture)
Terrible fire in Tirupati! (File Picture)

 

তিরুপতি মন্দির, ১৬ জুন, ২০২৩ঃ ফের ভয়াবহ অগ্নিকাণ্ড দেশের জনপ্রিয় একটি ধর্মক্ষেত্রে। তিরুপতিতে গোবিন্দরাজা স্বামী মন্দিরের কাছে লাবণ্য নামের একটি ফটো ফ্রেমের দোকানে আগুন লাগে। ঘটনায় দর্শনার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনায় তড়িঘড়ি সেখানে উপস্থিত হয় দমকল বাহিনী। তারা চেষ্টা করে আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। কিন্তু আগুন অনেকটাই ছড়িয়ে যায়। মাদা স্ট্রিটে ভক্তদের চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসনিক কর্মকর্তারা। তবে সেই ফটো ফ্রেমের দোকানে যারা কাজ করছিল তাঁদের উদ্ধার করা গিয়েছে কিনা, সে বিষয়ে এখনও কোনো খবর মেলেনি।  

You might also like!