Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Madresh HC : তামিলনাড়ুর মন্দিরে অহিন্দুদের প্রবেশ ‘নিষিদ্ধ’ করল হাই কোর্ট

Madras High Court  (File Picture)
Madras High Court (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি এস শ্রীমতী তামিলনাড়ুর হিন্দু সংগঠন এইচআরঅ্যান্ডসিইকে নির্দেশ দিলেন, যেন সমস্ত হিন্দু মন্দির চত্বরে নিষিদ্ধ হয় অ-হিন্দুদের প্রবেশ। এই মর্মে নোটিস জারি করতেও বলা হয়েছে মন্দিরগুলির বাইরে।

উল্লেখ্য, ডি সেন্থিকুমার নামের এক ব্যক্তি আদালতের দ্বারস্থ হয়েছিলেন আরুলমিগু পালানি ধ্যান্দাউথাপানি স্বামী মন্দির ও পালানির উপ-মন্দিরগুলিতে কেবল হিন্দুদের প্রবেশাধিকার দেওয়ার আর্জি জানিয়ে। এর পরই এই নির্দেশ দিল আদালত। কোনও বাধাবিঘ্ন ছাড়াই যাতে হিন্দুরা  পূজার্চনা করতে পারেন, তাঁদের সেই ধর্মীয় অধিকার দিতেই এই রায় বলে জানিয়েছেন বিচারপতি। 

আদালতের নির্দেশ মন্দির চত্বরে লাগাতে হবে বোর্ড। সমস্ত গুরুত্বপূর্ণ স্থানেই তা থাকবে। সেখানে লেখা থাকবে, অহিন্দুরা যেন এর ভিতরে প্রবেশ না করেন। তবে একথাও বলা হয়েছে, যদি কোনও অহিন্দু মন্দিরে ঢুকে দেবদেবীর দর্শনের ইচ্ছাপ্রকাশ করেন সেক্ষেত্রে তাঁকে নিশ্চিত করতে হবে তিনি হিন্দুধর্মের প্রথা ও রীতিতে বিশ্বাস করেন। কেবলমাত্র তবেই তাঁকে প্রবেশের অনুমতি দেবে মন্দির কর্তৃপক্ষ। কেবলমাত্র যে মন্দিরগুলির কথা বলা হচ্ছে, সেগুলোই নয়, ওই অঞ্চলের সমস্ত মন্দিরের ক্ষেত্রেই এই নিয়ম লাগু করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…