Country

2 years ago

suspicious bag found in poonch:পুঞ্চে সন্দেহজনক দু'টি ব্যাগকে ঘিরে আতঙ্ক! পরীক্ষা করে দেখল সুরক্ষা বাহিনী

suspicuious bag found in poonch
suspicuious bag found in poonch

 

পুঞ্চ, ১৬ জুন : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্দেহজনক দু'টি ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল। শুক্রবার সকালে পুঞ্চ জেলার মেন্ধর এলাকায় ন্যাশনাল কনফারেন্স -এর অফিসের কাছে সন্দেহজনক দু'টি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। দাবিহীন দু'টি লাল ব্যাকপ্যাককে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াডকে।

পুলিশ জানিয়েছে, মেন্ধর এলাকায় ন্যাশনাল কনফারেন্সের অফিসের সামনে পিডাব্লিউডি কলোনিতে মেইন গেটের কাছে দু'টি লাল ব্যাকপ্যাক পড়ে থাকতে দেখা যায়। চারিদিক থেকে ওই এলাকা ঘিরে ফেলা হয়। পরে ব্যাগ দু'টি পরীক্ষা করে দেওয়া হয়। সূত্রের খবর, ওই ব্যাগ থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।



You might also like!