Country

2 years ago

Supreme Court:ইডি-তে সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র, ২৭ জুলাই শুনানি

Sanjay Kumar Mishra (File Picture)
Sanjay Kumar Mishra (File Picture)

 

নয়াদিল্লি, ২৬ জুলাই: প্রবর্তন নির্দেশালয় (ইডি)-এর ডিরেক্টর পদে সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে শুনানি হবে আগামী ২৭ জুলাই। এর আগে গত ১১ জুলাই প্রবর্তন নির্দেশালয় (ইডি)-এর ডিরেক্টর পদে সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ বৃদ্ধিকে অবৈধ আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট।

যদিও, শীর্ষ আদালত ওই দিন জানায়, আগামী ৩১ জুলাই অবধি ইডি-র শীর্ষ পদে থেকে কাজ চালিয়ে যেতে পারবেন সঞ্জয়। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, ইডি-র ডিরেক্টর হিসেবে এস কে মিশ্রর মেয়াদ শেষ হবে আগামী ৩১ জুলাই। তার আগে বুধবার ইডি-র ডিরেক্টর পদে সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সরকার।

সঞ্জয়ের বাহিনীর দাপটে বিরোধী শিবির এখন তটস্থ। ইডি-র অধিকর্তা পদে সম্প্রতি মিশ্রের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে দেয় কেন্দ্র। ওই মেয়াদ বৃদ্ধিকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে মামলা হয়। সেই মামলায় গত ১১ জুলাই সুপ্রিম কোর্ট জানায়, প্রবর্তন নির্দেশালয় (ইডি)-এর ডিরেক্টর পদে সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ বৃদ্ধি অবৈধ। তবে, চলতি বছরের ৩১ জুলাই অবধি শীর্ষ পদে থেকে কাজ চালিয়ে যেতে পারবেন। এবার সঞ্জয়ের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্র।


You might also like!