Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

9 months ago

DA Case: সরকারি কর্মীদের ২৫% ডিএ দিয়ে দিতে বলল সুপ্রিম কোর্ট, আগস্টে ফের শুনানি

Supreme Court's big order in DA case
Supreme Court's big order in DA case

 

নয়াদিল্লি, ১৬ মে : রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত ২৫ শতাংশ মহার্ঘভাতা (ডিএ) দিয়ে দিতে বলল সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ ডিএ দিতে বলা হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই কথা জানিয়েছে। আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। এর আগে ১৮ বার ডিএ মামলার শুনানি পিছিয়ে যায়। চলতি সপ্তাহেও ডিএ মামলার শুনানি পিছিয়ে যায়। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এই মামলায় দীর্ঘ শুনানি প্রয়োজন রয়েছে। এমতাবস্থায় শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, চার সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ দিয়ে দিতে হবে।


You might also like!